ট্রা‌ক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে প্রাণ গেল ৪ জনের

WhatsApp Image 2025-05-19 at 13.56.34
WhatsApp Image 2025-05-19 at 13.56.34

ঠাকুরগাঁও প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রা‌ক ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৪ জন নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছেন। ১৯ মে সোমবার সকাল সাড়ে ৬ টায় বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনালস অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন (৩২)।

আহতরা হলেন-ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান সড়ক দুর্ঘটনার বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার।