দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

oil price raise
oil price raise

মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্নির্ধারিত এই মূল্য আগামী ১৯ এপ্রিল থেকে সারাদেশে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • অকটেন: ১৪০ টাকা (আগে ছিল ১২০ টাকা)
  • পেট্রোল: ১৩৫ টাকা (আগে ছিল ১১৬ টাকা)
  • ডিজেল: ১১৫ টাকা (আগে ছিল ১০০ টাকা)
  • কেরোসিন: ১৩০ টাকা (আগে ছিল ১১২ টাকা)

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও এ সমন্বয় করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বৃদ্ধি পেতে পারে, যা সামগ্রিকভাবে নিত্যপণ্যের বাজারেও প্রভাব ফেলতে পারে।