মুক্তমন প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব।
তিনি জানান, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় পাঠানো হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।