নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাংলাদেশ ন্যাপের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাংলাদেশ ন্যাপের অভিনন্দন

মুক্তমন রিপোর্ট : জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অভিনন্দন বার্তায় তারা বলেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয় পতাকা ও মানচিত্র রক্ষায় নতুন রাষ্ট্রপতি তাঁর সর্বোচ্চ যোগ্যতা কাজে লাগাবেন—এমন প্রত্যাশা রয়েছে।

তারা আরও বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে সংরক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগাবেন।

বাংলাদেশ ন্যাপের নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও কার্যকারিতা সমুন্নত রাখবেন।