নানাকে নিয়ে বাড়িতে যাওয়া হলো না শিশু রিয়াদের

33_mVwFZtU
33_mVwFZtU

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) নানাকে নিয়ে নিজের বাড়িতে যাওয়া হলো না শিশু রিয়াদের। নৌকা দিয়ে মা ও নানার সাথে নিজের গ্রামের বাড়িতে যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রিয়াদ(৩)।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারের নৌকা ঘাট তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারে বাজার করতে নানা ও মায়ের সাথে আসে রিয়াদ, বাজার শেষে নবীনগর থেকে উরখুলিয়া গ্রামে যাওয়ার জন্য একটি মালবাহী নৌকায় উঠে তারা তিনজন। নৌকায় অতিরিক্ত রড সিমেন্ট বুঝাই করার কারণে নৌকাটি নদীতে যাওয়ার পর পরই তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদী থেকে বিউটি বেগমকে তার তার ছেলে রিয়াদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে শিশু রিয়াদকে মৃত্যু বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করার ৩০ মিনিট পরে এসে উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

হেলিম মিয়া বলেন, মেয়ে ও নানিকে নিয়ে বাজার করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকায় বেশি লোক ছিল না। অতিরিক্ত রড সিমেন্ট থাকার কারণে ঘাট থেকে নৌকাটি ছাড়ার সময় ডুবে যায়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিছা বলেন, শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতসলে নিয়ে আসা হয়েছে।