নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে কর্মশালা

ময়মনসিংহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য বিষয়ক কর্মশালা

মুক্তমন রিপোর্ট: নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে ফিড প্রিমিক্স ও পশুখাদ্য আমদানিকারক এবং উৎপাদনকারীদের ভূমিকা নিয়ে ময়মনসিংহে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. শামসাদ জাহান শিরাজী

কর্মশালায় নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে পশুখাদ্যের গুণগত মান, ফিড প্রিমিক্সের ব্যবহার এবং আমদানিকারক ও উৎপাদনকারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, পশুখাদ্য আমদানিকারক ও উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম