বাংলাদেশ আইন সমিতির আহ্বায়ক মনির, সদস্য সচিব কামাল

blds_ain
blds_ain

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আইন সমিতির নতুন কার্যকরী কমিটির আহ্বায়ক হিসাবে সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মনির হোসেন ও সদস্য সচিব হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ কামাল হোসেন দায়িত্ব গ্রহন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির পূর্বের কার্যকরী কমিটি নতুন কমিটির নিকট সমিতির সকল দায়িত্বভার হস্তান্তর করেন।

সভায় নতুন কার্যকরী কমিটির আহ্বায়ক মনির হোসেন বলেন, আমাদের এই সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি সমিতি। সমিতির সদস্যগণ দেশের ক্রান্তিকালসহ বিভিন্ন সময়ে দেশের বিচারালয়সহ যাবতীয় অঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় ও সুষ্ঠু ও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি এই সমিতির একজন সদস্য হিসাবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।