বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য সামগ্রী আটক

WhatsApp Image 2025-06-25 at 09.36.37_73fbd5e6
WhatsApp Image 2025-06-25 at 09.36.37_73fbd5e6

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী আটক হয়েছে।

মঙ্গলবার ২৪ জুন২০২৫ যশোর ব্যটালিয়ন ৪৯ বিজিবির টহলদল বেনাপোল শাহাজাদ পুর, ঘিবা,ধান্যখোলা, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসবপন্য আটক করে।

বিজিবি জানিয়েছেন আটক কৃত মালের মধ্যে ছিল বিদেশীমদ,ভারতীয়,গাজা ফেন্সিডিল,শাড়ী,কম্বল,থ্রি-পিস,ঔষধ কস মেটিক্স-সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য১৪,৬৮,০০০/ (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।