মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানুয়ালি বোডিং পাস

499484166_1036256588691644_712513306380083747_n
499484166_1036256588691644_712513306380083747_n

মুক্তমন রিপোর্ট : আগামীকাল ৩ জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানুয়ালি বোর্ডিং কার্ড ইস্যু করা হবে বলে জানা গেছে। বেসরকারি বিমান চলাচল কতর্ৃপক্ষের এক কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানানো হয়েছে, ৩ জুন, দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র SITA সার্ভারের ইন্ট্রানেট রক্ষণাবেক্ষণে থাকবে। তবে এটি আমাদের সাধারণ ইন্টারনেট সংযোগ নয় — ইন্টারনেট ঠিক থাকবে, তবে SITA ইন্ট্রানেট সার্ভার সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই এই সময়ের মধ্যে যাত্রীদের বোর্ডিং কার্ড ম্যানুয়ালি হাতে লিখে প্রদান করা হবে।

সূত্র আরো জানায়, যাত্রীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিমানবন্দরে অতিরিক্ত সময় নিয়ে আগেভাগে পৌঁছানোরও দরকার নেই।সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে, শুধু প্রযুক্তিগত অংশটি সাময়িকভাবে হাতে করতে হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এই সময়ে এয়ারলাইন্সসমূহ ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।যাত্রীসেবা নিশ্চিত করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সময়কালটি সুষ্ঠুভাবে অতিক্রম করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, SITA INTRANET হলো Société Internationale de Télécommunications Aéronautiques । যা একটি আন্তর্জাতিক বিমান চলাচল যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা মূলত: যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং কার্ড ইস্যু, ব্যাগেজ ট্র্যাকিং, ফ্লাইট ও গেট তথ্য আদান-প্রদান, বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ যোগাযোগ, নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় যাতীয় কাজ করে থাকে।