রেলে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

c49a5f88-ee95-4934-b845-8422f315ac63
c49a5f88-ee95-4934-b845-8422f315ac63

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজধানীর দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) কে এম মুনসুর আলী। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রেলগেট এলাকায় গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম এসআই ব্যাচে নিয়োগ পেয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, সকাল ৮টার দিকে এসআই মুনসুর হজ ক্যাম্পে ডিউটিতে যান। রাত ৮টায় ফেরার পথে ৪ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

তাঁকে গুরুতর অবস্থায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রোববার (১৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন খান দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুনসুর আলীর বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।