শার্শা সীমান্ত থেকে অস্ত্রসহ আটক ২

IMG-20250530-WA0102
IMG-20250530-WA0102

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শাশার পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

আটকরা হলেন,শার্শা থানারে পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইছা সদ্দার (৫০)।
২৯ মে বৃহস্পতিবার রাত আটটার দিকে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের দু’জনকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টারের নেতৃত্বে পাঁচভুলট বিওপির টহল দল সদ্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দহেভাজন হিসাবে তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবতীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা ইছা সদ্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকেও আটক করা হয়। এসময় তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ)ও১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।