শার্শার কায়বা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক

WhatsApp Image 2026-02-23 at 20.24.44
WhatsApp Image 2026-02-23 at 20.24.44

মুক্তমন রিপোর্ট :যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৫৯৩ পিস ইয়াবাসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

প্রেরক
মসিয়ার রহমান কাজল, বেনাপোল।