শিবচরে নিখোঁজের ৮ দিন পরে যুবকের লাশ উদ্ধার

33325
33325

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ৮ দিন পর মুন্না মির্জা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিবচর উপজেলার বাখরেরকান্দি রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত যুবক মুন্না মির্জা পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গত ২০ জানুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে আর ঘরে ফেরেননি। পরে তার পরিবার শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহত মুন্না ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে। কয়েক বছর ধরে শিবচরের গুয়াতলা এলাকায় ভাড়া থাকতেন তিনি।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসাইন জানান, রেল লাইন সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।