শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

BIWTA
BIWTA

জেলা প্রতিনিধি, নরসিংদীঃ নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনে শীতলক্ষ্যা নদীর তীর গড়ে উঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

রোববার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, নরসিংদীর পলাশে শীতলক্ষ্যাসহ দেশের বিভিন্ন নদীতে চার দিনব্যাপী এই অভিযান চলবে। প্রথমদিনে নরসিংদীর ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে নদীর পাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গত সাত দিন আগে নোটিশ দেয়া হয়। নদীর পাড়ের যারা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে সেগুলো ঘুরিয়ে দিয়ে দখল মুক্ত করা হয়েছে বলে তিনি জানান।