সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মুক্তমন রিপোর্টার : দেশের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সভা শুরু হয়।

সভায় জামায়াতে ইসলামীর আমির ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে সম্পাদকদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে সভাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে দলের অবস্থান তুলে ধরা হচ্ছে বলেও জানা গেছে।

সভায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং জামায়াত আমির ও দলের নেতারা কী বক্তব্য দিয়েছেন, তা সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, দ্য ডেইলি স্টারের মাহফুজ আনাম, সময়ের আলোর সৈয়দ শাহ নেওয়াজ করিম, নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন, যায়যায়দিনের শফিক রেহমান, দেশ রূপান্তরের মুস্তাফিজ শফি, খবরের কাগজের মোস্তফা কামাল, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি ওয়াদার শফিকুল আলম, আজকের পত্রিকার কামরুল হাসান, ঢাকা মেইলের হারুন জামিল, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান সোহেল, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, আমার দেশের মাহমুদুর রহমান, মানবকণ্ঠের শহীদুল ইসলাম, আগামীর সময়ের মোস্তফা মামুন, ভোরের ডাকের কে এম বেলায়েত হোসেন, কালবেলার সন্তোষ শর্মা, ইত্তেফাকের তাসমিমা হোসেন, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ডেইলি ইভিনিং নিউজের এবিএম সেলিম আহমেদ এবং দৈনিক এদিনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার উপস্থিত রয়েছেন।