সাবেক সিইসি নুরুল হুদা আটক

nurul huda arrest-768×402
nurul huda arrest-768×402

মুক্তমন রিপোর্ট : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম মুক্তমনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেই।’

তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।