সোনামসজিদে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

sonamasjid
sonamasjid

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ এলাকায় পাথরভর্তি ট্রাকচাপায় মোশারফ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী মোশারফ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েসের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বিকেলে মোটরসাইকেলে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন মোশারফ। বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পাথরভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।