

মুক্তমন রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ-এ ডিএনসি’র বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর মডেল থানাধীন শিমুলতলা বালুচর গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
অভিযানকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



