রাজনীতিসারাদেশ

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে প্রধানমন্ত্রীর বিশেষ পর্যালোচনা সভা

মুক্তমন রিপোর্ট : ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, সেবা সম্প্রসারণ ও আধুনিক চিকিৎসা সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা অপরিহার্য। স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং সরকার এ লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গ্রামাঞ্চলসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button