নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

রাজউক ও সিভিল এভিয়েশনকে জবাবদিহির আওতায় আনা হবে: এস এম জাহাঙ্গীর

মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, রাজউক ও সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণেই অপরিকল্পিত নগরায়ন বাড়ছে এবং একের পর এক দুর্ঘটনা ঘটছে।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ড আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের প্রচলিত আইন সঠিকভাবে প্রয়োগ না করায় বিধিবহির্ভূত ভবন নির্মাণ হচ্ছে। রাজউক ও সিভিল এভিয়েশনসহ যেসব সরকারি প্রতিষ্ঠান যথাযথ দায়িত্ব পালন করেনি, তাদের অবহেলার ফলেই বিভিন্ন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব সংস্থা দায়িত্বশীল হলে অপরিকল্পিত নগরায়ন হতো না এবং দিয়াবাড়ীতে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও অনেক কম হতে পারত।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. ফিরোজ জামান, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button