খেলা-বিনোদন

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬: দেশের ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নকে লক্ষ্য করে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ বশির আহমেদ মামুন, আমের খান, ইমরুল হাসান, সাজেদ এ এ আদেল, মো. মাহবুবুর রহমান শাহিন, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, শফিকুল আজম ভূঁইয়া সোয়েব, হাজী মো. আলমগীর, ইউসুফ বিন জলিল, ইয়াকুব আলী, শাহিন হাসান এবং খাইরুল কবির খান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সারওয়ার হোসেন, মো. আহমদ আলী, আরিফুল হক প্রিন্স, এ কে এম নুরুজ্জামান এবং মেজবা উদ্দিন মেজু।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া বিস্তারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশব্যাপী ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। ১০১ সদস্যের এই শক্তিশালী কমিটি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button