নির্বাচনবৃহত্তর উত্তরাসারাদেশ

ঢাকা-১৮ আসনে সৌহার্দ্যের রাজনীতি: এনসিপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময়ে এস এম জাহাঙ্গীর

মুক্তমন রিপোর্ট : রাজনীতির সৌন্দর্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ঢাকা-১৮ আসনে। গণসংযোগকালে এনসিপির প্রার্থীকে দেখে নিজেই এগিয়ে গেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ আসনে গণসংযোগ চলাকালে একদিকে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিপরীত পাশে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। রাস্তার দুই পাশে চলমান এই কর্মসূচির এক পর্যায়ে বিপরীত পাশের গণসংযোগ চোখে পড়লে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এনসিপির প্রার্থীর দিকে এগিয়ে যান এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। পরে তারা দু’জনই হাত উঁচু করে সাধারণ মানুষের উদ্দেশে অভিবাদন জানান। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উভয় দলের নেতাকর্মী ও সমর্থকরা।

চিরচেনা প্রতিহিংসা ও বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির এমন প্রকাশ এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি ও এনসিপি—দুই দলের প্রার্থী ও সমর্থকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button