হাদি হত্যার বিচারের দাবিতে পুলিশের হামলায় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত


মুক্তমন রিপোর্ট : হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচিতে পুলিশের হামলার নৃশংসতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আজাদীর এই ন্যায্য লড়াই আজীবন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি হত্যার বিচার চেয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানানো হচ্ছিল। এ সময় পুলিশের পক্ষ থেকে আকস্মিক ও বর্বর হামলা চালানো হয়। হামলার সময় ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আন্দোলনের অন্যতম কণ্ঠ মহিউদ্দিন রনি ফেসবুক লাইভে ছিলেন। লাইভ চলাকালীন পুলিশি আঘাতে তার হাত মারাত্মকভাবে থেতলে যায়।
হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিন রনিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি One Stop Emergency Center-এ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারীরা পুলিশের এই হামলাকে মানবাধিকার লঙ্ঘন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেছেন। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিচার ও হাদি হত্যার দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।
এদিকে মহিউদ্দিন রনির দ্রুত সুস্থতা কামনায় সহযোদ্ধা, সমর্থক ও সাধারণ মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও ন্যায়ের এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।



