রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মুক্তমন রিপোর্ট : গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখা।

বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমদাদুল হক মিয়াজীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

বক্তারা গণভোটের ফলাফল দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে সরকারের বিলম্বের সমালোচনা করেন। তারা বলেন, জনমতের প্রতিফলন ঘটাতে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ফারাবি নিয়াজ, প্রচার ও মিডিয়া সম্পাদক দাউদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button