সারাদেশ

হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। একপর্যায়ে তিনি গাছ থেকে নিচে থাকা টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ওছখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাটি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button