সারাদেশ

দাগনভূঞার ইসহাকিয়া এতিমখানা মাদ্রাসা-য় শিশুর ওপর নির্যাতনের অভিযোগ

প্রতিনিধি(ফেনী):ফেনীর দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার সংলগ্ন ইসহাকিয়া এতিমখানা মাদ্রাসা-য় ৫ম শ্রেণির এক শিক্ষার্থী বেত্রাঘাতের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ইফাত হাসান (ইহাদ), পিতা জামাল উদ্দিন। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোজাম্মেল হক তাকে বেত দিয়ে আঘাত করেন। পরে তার পিঠে আঘাতের দাগ দেখা যায়, যা নিয়ে পরিবারে উদ্বেগ তৈরি হয়েছে।

শিশুটির বাবা বলেন, “আমার ছেলে পড়াশোনা করতে গিয়েছিল, কিন্তু তাকে এভাবে মারধর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত মোজাম্মেল হকের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ হলেও এমন ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button