সারাদেশ

ময়মনসিংহে বিদ্যুৎসেবা জোরদারে ৭টি নতুন গাড়ির উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ৭টি নতুন গাড়ির উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। রবিবার (১৭ মে) আনুষ্ঠানিকভাবে গাড়িগুলোর উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গাড়িগুলো সংযোজনের ফলে নগরীর বিভিন্ন এলাকায় দ্রুত ও কার্যকরভাবে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। বিশেষ করে জরুরি মেরামত, তদারকি ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনকালে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর জন্য আধুনিক ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরীর সেবাব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button