মুক্তমন রিপোর্ট : বগুড়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের হাভিলি রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
রাজশাহী বিভাগীয় জিসাসের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রশীদ শাইন। তিনি বলেন, নবগঠিত বগুড়া জেলা ও মহানগর জিসাসের সদস্যরা স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিস্তারে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
মমিনুর রশীদ শাইন বলেন, ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে শহীদ জিয়াউর রহমান শিশুদের সাংস্কৃতিক বিকাশের দ্বার উন্মোচন করেছিলেন। বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেছেন। বর্তমানে বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে তিনি উল্লেখ করেন।
দেশীয় সংস্কৃতির বিকাশে জিসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিসাসের সভাপতি আনোয়ার হোসেন আপেল, মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
Muktomon/TA