বাণিজ্যিক গাড়ি কিনতে এমটিবির অটো লিজ সুবিধা

বাণিজ্যিক যানবাহন অর্থায়নে এমটিবি ও রানার মোটরসের সমঝোতা স্মারক সই
বাণিজ্যিক যানবাহন অর্থায়নে এমটিবি ও রানার মোটরসের সমঝোতা স্মারক সই

মুক্তমন রিপোর্ট : রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন কিনতে গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রানার মোটরস পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারের করপোরেট হেড অফিসের ‘এমটিবি সান বোর্ড রুমে’ এ চুক্তি সই হয়। এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

এ উদ্যোগের আওতায় লজিস্টিকস, পরিবহনসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের জন্য সহজ ও কাঠামোবদ্ধ অর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, রানার মোটরস বাণিজ্যিক যানবাহন কিনতে আগ্রহী সম্ভাব্য এসএমই ও করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধার জন্য এমটিবির কাছে রেফার করবে।

এ ছাড়া প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ সাপেক্ষে ভবিষ্যতে বৈদ্যুতিক (ইভি) যাত্রীবাহী যানবাহনের অর্থায়নের সুযোগ তৈরিতেও এ উদ্যোগ সহায়ক হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা করা হয়েছে, এ সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক অর্থায়ন সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে অবদান রাখবে।

Muktomon/TA