শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে উদ্ধার করা স্বর্ণবার
শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে উদ্ধার করা স্বর্ণবার

মুক্তমন রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান সিআইআইডির কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো স্বর্ণবারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে ৮০টি বারের ওজন দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Muktomon/TA