বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ আটক যুবক মো. মনির হোসেন
বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ আটক যুবক মো. মনির হোসেন

মুক্তমন রিপোর্ট : কুমিল্লার বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভরেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মনির হোসেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তাঁর কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

পরে ইয়াবাসহ মনিরকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। এ সময় তাকে আটকে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় লোকজনের হাতে ওই যুবককে আটক অবস্থায় দেখা যায়।

আটক মনির হোসেন কংশনগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল মতিন। উদ্ধার করা ইয়াবার উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, মাদকসহ আটক মনির হোসেনকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Muktomon/TA