নিকুঞ্জে টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি

নিকুঞ্জ-২-এ টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন।
নিকুঞ্জ-২-এ টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন।

মুক্তমন রিপোর্ট : মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাজধানীর নিকুঞ্জ-২-এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডের বটতলায় একজন স্বেচ্ছায় রক্তদান করার সময় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত।

এ সময় সোসাইটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান স্বপন, আমির হোসেন ও লিটু আহমেদ লিটনসহ অন্যরা।

আয়োজকেরা জানান, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মুমূর্ষু রোগীদের জন্য রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তাঁরা মনে করেন, সমাজের সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগে এগিয়ে এলে রক্তের অভাবে জীবনহানির ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের সামাজিক উদ্যোগ মানবিক মূল্যবোধ জোরদার করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

Muktomon/TA