সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

 নোয়াখালীর সেনবাগে সেচপাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু ও তাঁর মেয়ে আহত হওয়ার ঘটনা।
নোয়াখালীর সেনবাগে সেচপাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু ও তাঁর মেয়ে আহত হওয়ার ঘটনা।

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে ডলি (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গেলে সেচপাম্পের বৈদ্যুতিক তারে পা পড়ে চন্দ্রবানু বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তাঁর মেয়ে ডলিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গিয়াস রনি

Muktomon/TA