বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীরা: তারেক রহমান

 টোকিওতে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
টোকিওতে বাংলাদেশ কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানি ব্যবসায়ীরা আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাপানের টোকিওতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে জাপানি ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। এ আগ্রহকে কাজে লাগাতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করছে।

দেশে সংস্কার নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার সংস্কার বলতে প্রান্তিক মানুষের ভাগ্যের উন্নয়নকে বোঝে। সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।

জাপানের উন্নয়ন ও পরিচ্ছন্নতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বাংলাদেশকেও জাপানের মতো পরিচ্ছন্ন ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

Muktomon/TA