মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের রাউজান সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ নুরুল আবছার। প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপ চট্টগ্রামের নির্বাহী পরিচালক জে. এ. এম. ইকবাল হাসান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহকারী জেনারেল সেক্রেটারি ও প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি আলহাজ মাহমুদ নেওয়াজ এবং ট্রাস্টের কেবিনেট মেম্বার আলহাজ মোহাম্মদ হোসাইন খোকন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন কাদেরী। বিশেষ আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইকরামুল হাসান।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান সরকারি কলেজ শাখার সভাপতি শরিফুল ইসলাম মাঈনুলের সভাপতিত্বে ও সংগঠক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল আলম জীবন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, এম. শাহাজান শাহিল, মোহাম্মদ আলী সুমন, ডাবুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মনির উদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের দক্ষতা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সঠিক ক্যারিয়ার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Muktomon/TA