মুক্তমন রিপোর্ট : টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার লিটন কুমার দাস। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে মোট ৮টি ডিসমিসাল করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার কাগিসো রাবাদাকে ব্যক্তিগত ৭২ রানে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড করেন লিটন। এর মধ্য দিয়ে এক ইনিংসে আট ডিসমিসালের রেকর্ড পূর্ণ হয় তাঁর।
এর আগে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের দখলে। ১৯৭৯ সালে পাকিস্তানের ওয়াসিম বারি প্রথম এই কীর্তি গড়েন। পরে একই রেকর্ডে নাম লেখান ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান সংগ্রহ করে ১৫৭ রানের লিড নিয়েছে।
Muktomon/TA