ইয়ামালকে হারিয়ে লা লিগার মাসসেরা এমবাপে

লা লিগার অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে
লা লিগার অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে এবার বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি এই তারকা।

লা লিগার অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এমবাপের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, আলেহান্দ্রো গ্রিমালদো ও এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো। শেষ পর্যন্ত গোল করার ধারাবাহিকতায় পুরস্কারটি জিতে নেন এমবাপে।

অক্টোবরে লা লিগায় তিন ম্যাচ খেলে চারটি গোল করেন রিয়াল ফরোয়ার্ড। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়েও দুটি গোল করেন তিনি। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত তাঁর গোল ১১টি, পাশাপাশি রয়েছে দুটি অ্যাসিস্ট। 

অন্যদিকে, অক্টোবর মাসে তিন ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তবে পুরো মৌসুমের হিসাবে এমবাপের চেয়ে এগিয়ে বার্সেলোনার এই উইঙ্গার। চলতি মৌসুমে তাঁর গোল আটটি এবং অ্যাসিস্ট ছয়টি—সব মিলিয়ে ১৪টি গোলে সরাসরি অবদান রয়েছে।

অক্টোবর মাসে গোলসংখ্যায় এগিয়ে থাকায় মৌসুমের সামগ্রিক পরিসংখ্যানে পিছিয়ে থেকেও ব্যক্তিগত পুরস্কারটি জিতে নেন এমবাপে।

এর আগে ২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়েও দুজনকে পেছনে ফেলেছিলেন হ্যারি কেইন। সেই প্রতিযোগিতায় এমবাপে দ্বিতীয় এবং ইয়ামাল তৃতীয় হন। এবার লা লিগার মাসসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে ইয়ামালকে ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড।

Muktomon/TA