বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনও খাদিজা আক্তারকে শুভেচ্ছা ও বিদায় জানান।
জানা গেছে, খাদিজা আক্তার ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, ঢাকায় সহকারী ভূমি সংস্কার কমিশনার হিসেবে যোগদান করবেন।
তিনি ০৫ এপ্রিল ২০২৬ তারিখে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদায় অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।
Muktomon/TA