উত্তরা পূর্বে মুজাহিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

উত্তরা পূর্ব থানায় শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উত্তরা পূর্ব থানায় শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উত্তরা প্রতিনিধি : সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাতবার্ষিকী স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬ তারিখে এ অনুষ্টানের  আয়োজন করা হয়। 
 
​থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব থানার আমীর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
  
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মোঃ জামাল উদ্দিন, শহীদ আলী আহসান মুজাহিদের মেজো ছেলে আলী আহসান তাহকীক এবং থানা নায়েবে আমীর সুলতান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা ২০১৫ সালের ২২ নভেম্বর শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাতের ঘটনা স্মরণ করে তাঁর অবদান ও কর্মময় জীবন তুলে ধরেন। পরিশেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Muktomon/TA