মকবুল হোসেন : পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর ২০২৬ প্রদান করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জাম উপহার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
অক্টোবর মাসে ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে পরিচ্ছন্নতার জন্য স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—
১. ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলপুর।
২. খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও।
৩. সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ, ভালুকা।
৪. বারোয়ামারী উচ্চ বিদ্যালয়, গৌরীপুর।
৫. দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা।
৬. কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ গফরগাঁও।
৭. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ সদর।
৮. নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল।
৯. বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ।
১০. বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ত্রিশাল।
১১. ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া।
১২. মোজাহারদি উচ্চ বিদ্যালয়, তারাকান্দা।
১৩. ডিএস আলিম মাদ্রাসা, হালুয়াঘাট।
১৪. জনতা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামকেও ‘ডিসি অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর ২০২৬ দেওয়া হয়।
‘ক্লিন সানডে’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA