চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন গ্রেপ্তার
চট্টগ্রামের খুলশীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন গ্রেপ্তার

মুক্তমন রিপোর্টার : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) এবং মো. শাহাবউদ্দিন (৪৫)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বা তাদের আইনজীবীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Muktomon/TA