মুক্তমন রিপোর্ট : সৌদি আরবের রাজধানী রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর আল আবিয়াহ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ শোক প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
মরদেহ ফেরাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ
রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সৌদি কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
খলিলুর রহমান বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।