বেবি বাম্প নিয়ে কটাক্ষ, মুখ খুললেন অ্যান হ্যাথাওয়ে

‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমার প্রিমিয়ারে বেবি বাম্পসহ অ্যান হ্যাথাওয়ে
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমার প্রিমিয়ারে বেবি বাম্পসহ অ্যান হ্যাথাওয়ে

মুক্তমন রিপোর্ট : মাতৃত্বের আনন্দের সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমের কটাক্ষ থেকে রেহাই পেলেন না হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ও তার শারীরিক পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর প্রিমিয়ারে হাজির হন হ্যাথাওয়ে। অনুষ্ঠানে বিশেষ কাটের হাল্টার ক্রপ টপ ও লো-রাইজ জিন্স পরেছিলেন তিনি। পোশাকের কারণে তার বেবি বাম্প স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। এ সময় স্বামী অ্যাডাম শুলম্যানও তার সঙ্গে ছিলেন।

প্রিমিয়ারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। নেটিজেনদের একাংশ অভিনেত্রীর বেবি বাম্প নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এমনকি কেউ কেউ এটিকে কৃত্রিম বলেও মন্তব্য করেন।

তবে এসব মন্তব্যে চুপ থাকেননি হ্যাথাওয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান পরিষ্কার করেন।

অন্যদিকে, অভিনেত্রীর অনেক ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। তারা বেবি বাম্প নিয়ে কটাক্ষ না করে অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

মাতৃত্বের এই সময়ে নিজের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে অ্যান হ্যাথাওয়ের এমন অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।