নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা সোমবার (১৩ জুলাই ২০২৬) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামসুদ্দীন জিয়া।
এ সময় কমিটির সদস্য প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং ড. মো. নূরুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন সভায় অংশ নেন।
সভায় শরী’আহ নীতিমালা অনুসরণ, ব্যাংকের বিভিন্ন কার্যক্রম এবং শরী’আহভিত্তিক ব্যাংকিং সেবার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।