মুক্তমন ডেস্ক : উত্তরা আজমপুরে এক বাইকের অ্যাক্সিডেন্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুতগামি একটি ট্রাক এর সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আহত হন বাইকার। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহত বাইকারকে স্থানীয়রা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

দূর্ঘটনা কবলিত বাইকের নম্বর হলো- ঢাকা মেট্রো-ল-৪২-৮৩৩৭। বাইকারকে নম্বর দিয়ে কেউ চিনে থাকলে তাকে দ্রুত দ্রুত যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। উত্তরা ক্রিসেন্ট হসপিটালে আহতের চিকিৎসা চলছে বলে সবশেষ খবর পাওয়া গেছে।

Muktomon
মুক্তচিন্তার পথে, নির্ভীক সংবাদ।
উত্তরা আজমপুরে সড়ক দূর্ঘটনায় বাইকার আহত