উত্তরায় ইউনিভার্সেসের ৪র্থ আউটলেট উদ্বোধন

WhatsApp Image 2025-05-26 at 20.28.56_ac058653
WhatsApp Image 2025-05-26 at 20.28.56_ac058653

ইসমাঈল হোসাইন : সোমবার রাজধানীর উত্তরা রাজলক্ষ্মীতে আধুনিক সুবিধাসম্পন্ন একটি নতুন আউটলেট “ইউনির্ভাসেস” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়। অরিজিনাল পন্য ও সুলভ মুল্যে পন্য বিক্রি। আউটলেটের মালিক বিনা রহমান ও কাজী সাদমান হৃদয় ইউনিভার্সেসের ৪র্থ আউটলেট উদ্বোধনের সময় এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন নতুন আউটলেটের বিভিন্ন বিভাগ।

উদ্বোধনী বক্তব্যে অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “UNIVERSES” একটি নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করবে, যেখানে মানসম্মত সেবা ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ থাকবে। তিনি আরও বলেন, “দামে কম, মানে ভালো”—এই প্রতিশ্রুতিতে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করাই হবে এই আউটলেটের প্রধান লক্ষ্য।

বিনা রহমান বলেন, এটা ছাড়াও আমাদের আরো ৩টি আউটলেট রয়েছে আমরা আজকে চতুর্থ আউটলেট উদ্বোধন করেছি। আমাদের লক্ষ্য হলো গ্রাহককে অরিজিনাল পণ্য দিব সঠিক দামে ও সুলভ মূল্যে পন্য বিক্রি করব। উদ্বোধন উপলক্ষে ৩০% ডিসকাউন্টে গ্রাহকরা প্রত্যেকটি পন্য ক্রয় করতে পারবে।