সেক্যুলার নারী কি কাবিন চাইতে পারে?

কাবিন কি সেক্সের দাম?

কাবিন কি সেক্সের দাম?

সৈয়দা সাজিয়া আফরিন : আমাদের দেশে যেটাকে বলে 'কাবিন কত'---লেখাটা স্ব-বিরোধীতায় ভরা। নিজের একটা কথা নিজের অন্য কথাকে চ্যালেঞ্জ করে। একই লেখায়। উনার আরও একটি স্ট্যাটাসে আমি দেখলাম কাবিন উনার জন্য একটা ভূত। যে ভূতের ভয় উনাকে ছাড়তেসে না।

গল্প দিয়ে শুরু করি। একটা আপুর গল্প বলি। ঢাবিতে পড়তেসে। বিলংগিংস রক্ষণশীল। মানসিকতা উদার।উচ্চমধ্যবিত্ত। সুন্দর। ছেলেরা বন্ধু হতে চায়। আবার ইনায় বিনায় ওরে জিজ্ঞেস করে ওর মত বউ কেমনে পাওয়া যাবে? আমার মতে এই প্রশ্ন করারও একটা শাস্তি হওয়া দরকার ছিল। ছোটলোক বা বুড়ালোক প্রপোজ দিলেও এক ধরনের অপমানবোধ তৈরি হয়। অপমানের বদলা অপমান না করলে ট্রমা হয়ে বসে থাকে। ও উত্তরটা দিতে পেরেছিল। কী বলসিল আমার মনে নাই। সামথিং ভেরি পোলাইট। উত্তরটা খুব সিম্পল, ইউ ক্যান্ট এফর্ড।

লেখাটা শুরু হইল এভাবে--- 'আমাদের দেশে যেটাকে বলে 'কাবিন কত'? এইটা কী সাউন্ড করে? ধর্ম নাকী গরু কেনা? সব ফ্যামিলি কী এরকম? আমার এক চাচাত বোনের বিয়েতে আমার চাচা গো ধরছিল বেশি কাবিন দেয়া যাবে না। গুনা হবে। মেয়ের থেকে ছেলের ফ্যমিলি স্ট্যাটাস অনেক ভাল। সব দিক দিকে। আত্মীয় স্বজন, শিক্ষা, পজিশন। আর টাকা? ছেলের চাকরির বাইরে বাবার মালিকানার দোকান, বাবার করা বাড়ির ভাড়া, চাষের জমি। মায়েরটা লিখিনাই। কী নাই ওদের? তাদের রিসেন্ট বিয়েগুলোর কাবিন কোটির ঘরে। আরও মজার বিষয় হল আমার চাচী বিয়েটা দিতে এত আগ্রহী ছিলেন যে কাবিন ১০ হাজার বললেও দিয়ে দিবেন, চাচা ত বেশি দিলে রাগই করতেসিলেন। ছেলেপক্ষ চাইলেই এইটা কম হতে পারত। কিন্তু ওরা লিখল ৩০ লাখ। আকদের দিনে আত্মীয় স্বজন মিলেই শুধু আংটিই গিফট হইল ২৮টা।

আবার অনেক জায়গায় খুব মুলামুলি চলে। কোথায় চলে তা কী আর নতুন করে বলতে হবে?

ইসলামিক দৃষ্টিতে কাবিন কী সেক্সের দাম? সেক্যুলার কী কাবিন চাইতে পারে নাকী পারে না? ইসলামে বিয়েটাই বা কী? বিয়ে একটি চুক্তি। দেওয়ানি চুক্তি। কাবিন বা মোহরকে সরাসরি যৌনতার মূল্য বলা যায় না। তবে যৌনতাও এর অন্তর্ভুক্ত। বউয়ের অর্থনৈতিক নিরাপত্তা দিতে এটিকে ইন্ট্রডিউস করা হয়েছে। শোয়ার ব্যপার থাকলেও সরাসরি শোয়ার বিনিময় বললে এটা বিয়ে চুক্তির মূল ধারণাকে বিকৃত করবে। বাই দ্যা ওয়ে শোয়ার চুক্তিটা ছেলেটারও। আকদের সময়ে ছেলেটাও প্রমিজ এই মেয়েটা ছাড়া অন্য কারুর সাথে সে গুলুগুলু করবে না। সুতরাং শোয়া চুক্তি ভাইসভার্সা।

নারীবাদী হলে বা সেক্যুলার হলে কাবিন কী চাওয়া যাবে না? উত্তর হল একশোবার যাবে। কেন যাবে? চলেন করি সেক্যুলার ব্যখ্যা। বিচ্ছেদের পর স্পাউসকে বেশিরভাগ সময়ে নারীকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়ার একটা নিয়ম আছে। মানে অলমোস্ট পুরা দুনিয়ায় আছে। এবং সে টাকার পরিমাণ অনেক সময় তা পুরুষটির মোট সম্পদের অর্ধেকেরও বেশি। সেটা কী যৌনতার মূল্য? উত্তর হল না। এটা মূলত বৈবাহিক শ্রমের স্বীকৃতি।

আমাদের দেশে যে কাবিন ব্যবস্থা তা কী রাষ্ট্রের শরীয়া আইন? এখানে কী শরীয়া চলে? উত্তর হল না। এই দেশটির স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধান অনুসারে এখনও পর্যন্ত দেশটি সেক্যুলার রাষ্ট্র। তবে মুসলিমের সংখ্যা বেশি।

ধরেন যে আইনে কাবিন, বিয়ে, ছাড়াছাড়ি এইসব হইতেসে এইটা পাকিস্তান আমলের আইয়ুব খানের বানানো আইন। এই আইন বানাতে যেয়ে শরীয়াকে উনি কিছুটা ওভারটেক করেন যার ফলাফল ছিল একদম আমাদেরকে অনলাইনে যেভাবে হ্যারাস করা হয়, ওরকম। নানা নামের ইসলামিক দল ছিল দেশে ওরা ঝাঁপায়ে পড়তেসিল। তবে আইয়ুব খান ছিল হাঁড়ে বজ্জাত, বদরাগী, একরোখা৷ সো হি ডিড ইট। এইজন্য মেয়েদের তাকে ধন্যবাদ জানানো উচিত। আইয়ুব খান না হলে এই দেশেই অনেক সাজিয়া বানো বাইন তালাক নিয়ে পথে পথে ঘুরত। যাই হোক, হয়ে গেল মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১। এইটার সারবস্তু শরীয়া অনুসৃত কিন্তু এইটা রাষ্ট্রীয় আইন। এখন কেউ যদি এই আইনের অধীনে বিয়ে করে তার বিবাহ রেগুলেট হবে এই আইন অনুসারে। মানে বিয়ে যদি এই আইনে হয় ডিভোর্সও এ আইনে হবে। তার মানে সেক্যুলার হলেও এইটা দাঁড়াল গিয়ে নাগরিক অধিকারে।

ইসলামিক দৃষ্টিতে কাবিন কী সেক্সের দাম? সেক্যুলার কী কাবিন চাইতে পারে নাকী পারে না? ইসলামে বিয়েটাই বা কী? বিয়ে একটি চুক্তি। দেওয়ানি চুক্তি। কাবিন বা মোহরকে সরাসরি যৌনতার মূল্য বলা যায় না। তবে যৌনতাও এর অন্তর্ভুক্ত। বউয়ের অর্থনৈতিক নিরাপত্তা দিতে এটিকে ইন্ট্রডিউস করা হয়েছে। শোয়ার ব্যপার থাকলেও সরাসরি শোয়ার বিনিময় বললে এটা বিয়ে চুক্তির মূল ধারণাকে বিকৃত করবে। বাই দ্যা ওয়ে শোয়ার চুক্তিটা ছেলেটারও। আকদের সময়ে ছেলেটাও প্রমিজ এই মেয়েটা ছাড়া অন্য কারুর সাথে সে গুলুগুলু করবে না। সুতরাং শোয়া চুক্তি ভাইসভার্সা।

উনি এবার বলতেসেন, সমতা চাইলে কাবিন নেওয়া যাবে না? আগে বলেন যে একটা স্ট্রিক্ট শরীয়া ফলোয়ারের সাথে একটা সেক্যুর বিয়ে হয় কীভাবে? না একটা সেক্যু ইসলামিস্টরে বিয়া নিতে চায়? না ইসলামিস্ট সেক্যুরে চায়। এইখানে কেউ কাউরে চায় না অবস্থা। এবং এটাই ঠিক।

মানে একটা প্র‍্যাক্টিসিং মুসলিম আরেকটা প্র‍্যাক্টিসিং নারীকে চাবে।

তবে কী? তবে কী এমন ব্যডাদের উনি ইংগিত করতেসেন যারা সেক্যুও না আবার প্র‍্যাক্টিসিংও না। ঠিক উনার মত? উনার লেখা ইংগিত করে যে, যে ব্যাডা বিয়া নেবে সে নিজেও প্র‍্যাক্টিসিং নয়। সে নিজে প্র‍্যাক্টিসিং না হলে সে বা তারা কেন বিয়ের জন্য আলাদা আইন চান নাই? অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টেও যেতে পারতেন। আমরাও দ্যাখতাম!! যাতে তার কাবিন দিতে না হয়! মেয়েদের কেন উসকানি দিতেছেন??

চলেন এবার সমতায় বিশ্বাস করে সবকিছু সমান করে ভাগ করি। হ্যা? দুধ অলার টাকা, ঘরভাড়া, ইউটিলিটি বিল, ঘরের খরচ, ভবিষ্যত জমা সব স্প্লিট করলেন।

এবার বলেন বিয়েতে যে মেয়েটার যে প্রজনন লেবার খরচ হবে, নিজের শরীরের প্রোটিন ভেংগে ভেংগে পেটের ভেতর আপনার জিন বহন করাকে কীভাবে স্প্লিট করবেন? তারপর দুই বছরের ব্রেস্ট ফিডিং। সন্তানের কাছে থাকার জৈবিক বাধ্যবাধকতা কীভাবে স্প্লিট করবেন? এগুলো জৈবিক হলেও শ্রম ও সময়সাধ্য। বিলবুল স্প্লিট করে করে মেয়েটিকে আপনার জিন কেন নিতে হবে? ঈশ্বরচন্দ্রের বা আইনস্টাইনের নয় কেন? তাই আপনাকে আর্থিক দায়িত্বটা পুরো নিতে হবে। এছাড়াও খরচ করতে রাজি ছেলে প্রচুর আছে, এদের রেখে আপনার সাথে স্প্লিট করতে কেন যাবে?

এই যে আর্থিক দায়িত্ব নেবেন কাবিন হচ্ছে সেই আর্থিক দায়িত্বের জাস্ট প্রথম পর্ব। সারাজীবন ধরে আপনি এগুলা করবেন। সেইটাই আপনার সাফল্য। রাস্তার যে কোন ব্যাডারে ধরে জিজ্ঞেস করেন, ও কেন আয় করে। এভারেজ উত্তর আসবে বউ বাচ্চা। আমাদের পিয়নের কথাটা আবার বলি। ওর কথা সুন্দর-- 'আফু সবাই চায় অর টাকা অর বউ বাচ্চাই খাক।'

কাবিনের পরিমাণ কত? এটার মিনিমাম আছে বাট ম্যাক্সিমাম নাই। মেয়েরা তার মর্যাদা অনুযায়ী দাবি করবে আপনার না পোষালে বিয়ে করবেন না। দেখেন কমেও অনেক আই মিন অনেক ফ্যামিলি রাজি হয় আবার আপনার সিস্টেমের সেক্যুলাররাও রাজি হয়। ওইখান থেকে করবেন। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ীও নারী আছে।

যে ১৮ বছরের মেয়েটি বাবা মাকে আয় করে দেবার জন্য মানুষের বাড়ি রাতে দিনে থেকে কাজ করে ৫-৮ হাজার টাকা পায়। ওর জন্য কম কাবিনে আপনার সাথে বিয়েটা গুড ডিল। আবার ইসলামে এ কাজকে সওয়াবও বলে। এটা করতে পারেন।

কাবিন নিয়ে আপনার মাথাব্যথা না নিলেও চলে। ডিস্পিউট ছাড়া সলিউশন আছে কিন্তু, আপনি তা জানেনও। এরপরও বার্গেইনে আছেন কারণ আপনি ইন্টারেস্টেড তাদের প্রতি যাদের আসলে দাম আছে। যদি মনে করেন এটা শোয়ার দাম। দ্যান ফাইন। আপনার বউকে আমরা মানা করব যে শোয়া ছাড়া অন্যান্য কাজ যেন না করে!

তারপর যেইটা করলেন। ভাইরে ভাই। কাবিনের সাথে তুলনা করলেন যৌতুকের। ইসলামে যৌতুক অবৈধ। হারাম। আইনেও। সব দেশের আইনে ব্রো। চুরির আর দানের টাকা এক না।

উনি বলতেসিলেন, ইসলাম নারীর কাছ থেকে স্পেসিফিক কিছু জিনিস কেড়ে নিসে আবার কিছু দিসে। যেমন সম্পত্তি অর্ধেক, সাক্ষী নারী দুইজন সমান পুরুষ একজন এরকম। এই তুলনাটা ক্যডায় দিসে ভাই? এগুলা একটা আরেকটার সাথে সম্পৃক্ত না। এনাদার থিং ইউ শুড হ্যাভ চেক হোয়াট মুফতি স্যায়জ। পৃথিবীর অনেক মুসলিম দেশে শরীয়া অ্যাপ্লাইড না বাট বৈবাহিক স্বীকৃতি হিসেবে কাবিন এপ্লাইড।

বিয়ের আইন হইতেসে আপনার আর আপনার বউয়ের মধ্যাকার একটি চুক্তি। আর বাকী যেগুলা বলতেসিলেন, রাষ্ট্রের সাথে নারীর চুক্তি। এগুলা আলাদা জিনিস। অনেক মেয়ে ধরেন বলতে পারে, আমি ত তোমাকে মানবই না বরং তোমার এবং তোমার চৌদ্দ গুষ্টি আমাকে মানবে। হু নোজ? এইটা যার গাটস যেরকম সে সেরকম!

বিয়ের চুক্তি করে হাজবেন্ডের কাছ থেকে অধিকার নিচ্ছে তাই রাষ্ট্রের কাছে চাওয়া যাবে না। হইল কিছু?

আপনাদের সোলেমন বাদশার মুসলিম দেশ টার্কি। এইটা অফিশিয়ালি সেক্যুলার রাষ্ট্র। আরও ছয় সাতটা মুসলিম দেশ আছে যারা অফিশিয়ালি সেক্যুলার। ইউ ওয়ান্ট টু সে ওরা কাফের? এমনকী একটা সেক্যু সংবিধান থাকার পরও বাংলাদেশকে কী বাইরের দুনিয়া সেক্যুলার রাষ্ট্র হিসেবে দেখে? উত্তর হইতেসে না। বাংলাদেশকে ইন্দোনেশিয়ার সাথে তুলনা করা হয়। জাস্ট চারআনা সেক্যু। ভুয়া সেক্যু।

মনে রাখবেন আপনার ইগো সেই সার্ভ করবে যে আপনার তুলনায় নীচু জায়গা ও যোগ্যতা বিলং করে। যোগ্য কেউ না। এই অহংকার মেয়েদেরই থাকবে যে পৃথিবীর মহা পরাক্রমশালী, ধনী জামাইটা স্ত্রীর কথা শোনে। এ অহংকার আমাদের। আপনাদের এইটা পাইতে হলে নিচেই নামা লাগবে।


লেখক : কলামিস্ট ও এক্টিভিস্ট

(লেখাটি লেখকের একান্ত ব্যক্তিগত মতামত এর সঙ্গে মুক্তমন এর সম্পাদকীয় নীতির কোন সম্পর্ক নেই)