মুক্তমন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পল্লী বিদ্যুৎ থেকে রুহিয়াগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্লক বিছানো রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. রহমানের ছেলে মো. এরশাদ (৩২), ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর গ্রামের পশির উদ্দীনের ছেলে মো. জেমস (৩০) এবং রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪২)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।