চাঁদপুরে ব্যবসায়ী ইন্তেকাল, জানাজা শেষে দাফন

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. সামছু মিয়াজীর জানাজা ও দাফনের সংবাদ।
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. সামছু মিয়াজীর জানাজা ও দাফনের সংবাদ।

মুক্তমন রিপোর্ট: চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইছলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সামছু মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সামছু মিয়াজী দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তিনি একজন পরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কোল্ডস্টোরেজ মোড় পাটওয়ারী বাড়ি জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।