বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর (উত্তর) কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) ঢাকা মহানগর (উত্তর) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর অঞ্চলের মফস্বল সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা আগামী এক বছর সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর অঞ্চলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংহতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।